Skip to main content

তাহলে লেখাপড়া করাটা কি একটা লস ইনভেস্টমেন্ট?


ফেজবুকে কিছুদিন ধরে একটা পোষ্ট দেখে জানতে পারলাম, ফুড ব্লগার, ইউটিউবার, টিকটকারাই এখন মাসে লাখ টাকা ইনকাম করছে। আর এদিকে লাখ লাখ টাকা খরচ করে পড়াশুনা করে শেষমেশ ২০-৩০ হাজার টাকা বেতনের চাকরি করছে। সব মিলিয়ে পড়াশুনাটাকে একটা ফালতু ইনভেস্টমেন্ট বলে মনে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা মনে করছে, এতো কষ্ট করে ব্রেন খাটিয়ে পড়াশুনা করার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেই তো হয়। মাসে লাখ লাখ টাকা। এমনকি সেটা আবার বিনা পরিশ্রমে।
কোথাও ঘুড়তে গেলেন, ভিডিও করে ছেরে দিলেন, প্রচুর ভিউ, প্রচুর টাকা। কোন কিছু খেলেন, ভিডিও বানালেন, ইউটিউবে আপলোড করলেন, প্রচুর ভিউ, প্রচুর ইনকাম।

কিন্তু আমরা যেটা ভাবছি, সেটা আদৌ সম্ভব না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেই যে আপনি লাখ লাখ টাকা ঘড়ে বসেই ইনকাম করে ফেলবেন তা কিন্তু মোটেই না।

আমরা যখন ইউটিউব বা ফেজবুকে স্ক্রল করি, তখন আমরা শুধুমাত্র ভাইরাল কন্টেন্টগুলাই দেখতে পাই, আমরা কেবলই প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরদেরই দেখতে পাই। কিন্তু এসব ভাইরাল কন্টেন্ট বাদেও আরো অনেক কোটি কোটি কন্টেন্ট আছে, যেগুলা ভাইরাল না। সেগুলা আমাদের নিউজ ফিডে আসেই না।
স্ক্রল করে আমরা শুধু ভাইরালটাই দেখতে পারি। আর আমাদের মনে হয়, সবাই হয়তো ভাইরাল। কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও না।
ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে। যেগুলার ভিউ অনেক কম। তাই ভিডিওগুলোর Rank কম। ওয়াচ টাইম কম। ইনকাম নাই বললেই চলে।

সুতরাং আপনি ইউটিউব খুলেই যে ইনকাম শুরু করে দিবেন তা মোটেই না। এর জন্য আপনাকে প্রচুর পরিমান পরিশ্রম করতে হবে। মাথা খাটাতে হবে। তার পরেই হতে পারবেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। তারপরেই আপনি মানুষের সমালোচনায় আসতে পারবেন। লোকে আপনাকে গা*লিও দিতে পারে, আবার বাহবাও দিতে পারে। সেটা ভিন্ন কথা।

এখন আপনি একজন ফুডব্লগার হয়ে গেলেই যে ভাইরাল হয়ে যাবেন, তা কিন্তু মোটেই না। এরকম হাজার হাজার ফুটব্লগার ইউটিউবে আছে, যারা এখনো এক টাকাও ইনকাম করতে পারে নি।

তাই আমার কথা হচ্ছে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বলে আপনি লেখাপড়ার বারোটা বাজাবেন, তা হওয়া যাবে না। লেখাপড়া হচ্ছে জ্ঞান অর্জনের দরজা। এই দরজা বন্ধ করলে একদিন আপনিই বিপদে পরবেন।

টিকটকের মতো একটা apps কিন্তু কোন অশিক্ষিত মুর্খ মানুষ তৈরি করেন নি। এর প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং বুদ্ধিমান।

লেখাঃ মোহাম্মদ আব্দুল আউয়াল
১০ই মে ২০২৪, শুক্রবার

Comments

Popular posts from this blog

The Reality of Telepathy: Science or Myth?

Telepathy, the supposed ability to communicate thoughts or emotions without using any known human senses or physical interaction, has fascinated humanity for centuries. From ancient myths to modern science fiction, the idea of mind-to-mind communication has captured our imagination. But is telepathy real, or is it merely a fantasy? The History of Telepathy Telepathy first gained widespread attention in the 19th century with the rise of Spiritualism and parapsychology. People claimed to experience mental communication, often between close friends or family members, leading to the belief that there might be a hidden mental connection between individuals. As interest grew, so did the desire to scientifically prove its existence. Scientific Studies Over the years, many experiments have been conducted to test the possibility of telepathy. One of the earliest was carried out by J.B. Rhine at Duke University in the 1930s, where he used cards with symbols to see if a "sender" could t...