Skip to main content

তরুণ প্রজন্মের একটা ভয়াবহ আসক্তির নাম রিলস্



তরুণ প্রজন্মের একটা আসক্তির নাম রিলস্ এবং শর্ট ভিডিও।

কোন একটা কাজের জন্য মোবাইলটা হাতে নিলেন। ফোন হাতে নিয়ে ঢুকলেন ফেসবুকে। ক্লিক করলেন রিলস্ নামক আইকনে। ব্যাস। একটার পর একটা রিলস্ স্ক্রল করেই যাচ্ছেন। সময় গড়িয়ে যাচ্ছে। চোখের পলকে কখন এক ঘন্টা রিলস দেখে নষ্ট করে ফেলেছেন, সেই হিসাবটাও মিলাতে পারবেন না, এবং মিলানোর চেষ্টাটাও কেউ করি না। যেন মনে হয়, আমাদের হাতে অনেক সময়, অসীম পরিমান সময়। রিলস দেখতে দেখতে হঠাৎ মনে হবে, কীসের জন্য জানি ফোনটা হাতে নিয়েছিলাম, সেটার কথাই ভুলে গেছি।

এরকম ঘটনা শুধু আপনার আমার না। অসংখ্য মানুষের এইরকম অভিজ্ঞতা হয়েছে।


টিকটক আসার পর থেকেই সল্পদৈর্ঘের ভিডিও প্রচুর জনপ্রিয়তা লাভ করে। তার মধ্যে আবার করোনা। সারা দেশে লকডাউন। মানুষের হাতে তখন ছিল অঢেল পরিমান সময়। সেই সময়টা পার করার জন্য টিকটকের বিকল্প হয়-ই না। তখন থেকেই টিকটকের জনপ্রিয়তা আকাসচুম্বী।

টিকটকের জনপ্রিয়তার ভিড়ে ফেসবুক আর ইউটিউবের জনপ্রিয়তা তখন কমে যাওয়ার দিকে। কিন্তু ফেসবুক কম্পানী তো আর বসে বসে আঙ্গুল চুষবে না। তারাও একসময় রিলিজ করল, "রিলস্ ভিডিও"। আর ইউটিউব রিলিজ করল, "ইউটিউব শর্টশ্"। এদের একেকটার নাম একেক রকম হলেও এদের কাজ কিন্তু ওই সেই টিকটকের মতোই। জিনিসটা আবার মানুষকে প্রচুর আনন্দ দেয়। আবেগের বসে ভুলেই যাই যে, নিজের মুল্যবান সময়টা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে।


লেখাপড়া বা কোন কাজের ক্ষেত্রে একজন মানুষের ধৈর্য জিনিসটা খুব দরকারী। কোন কাজে ধৈর্য না থাকলে সেই কাজ করে আপনি মজা পাবেন না, আর করেও সেই কাজে সফলতা পাওয়ার সম্ভাবণা প্রায় নাই বললেই চলে।

একজন মানুষ যদি শর্ট ভিডিও দেখায় আসক্ত হয়ে যায় তাহলে তার আর বড় কোন ভিডিও/চলচিত্র দেখতে ইচ্ছা হবে না। কারণ সে ছোট ছোট ভিডিও দেখে আনন্দ পায়। কোনটায় আনন্দ না পেলে স্ক্রল করে নিচের দিকে যায়। সে শুধু আনন্দ খুজে। আনন্দ না পেলে যে অধৈর্য হয়ে যায়। আবার স্ক্রল করে। আবার আনন্দ পায়। এভাবেই চলতে থাকে অনেক সময়।


যে মস্তিস্ক সারাক্ষন আনন্দ পাওয়ায় ব্যাস্ত থাকে সেই মস্তিস্ক কিভাবে লেখাপড়ার মতো একটা কষ্টসাধ্য কাজে নিজেকে মনোনিবেশ করবে?

যারা সর্ট ভিডিও দেখে অভ্যস্ত তাদের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলে বোঝা যা, তারা কোন একটু মুভি দেখতে গেলে তারা সেটা স্থিরভাবে দেখতে পারে না। টেনে টেনে দেখে। মুভির যে অংশটায় বেশি আনন্দ পায়, সেটাই দেখে। ২ ঘন্টার মুভি টেনে টেনে ১০ মিনিটে শেষ করে ফেলে। লেখাপড়া তো আর টেনে টেনে করা যায় না।


তাই আজকালকার ছেলেমেয়েদের মনে আনন্দ নাই। খেলাধুলায় আনন্দ নাই, পড়ালেখায় আনন্দ নাই, খাওয়াদাওয়ায় আনন্দ নাই। আনন্দ শুধু রিলস্ দেখায়। কোন কাজেই তখন আর মন বসে না। জেঁকে বসে এক বস্তা ডিপ্রেশন। কোন কাজ করতেই তার আর ভালো লাগবে না। একসময় নিজেও বুঝতে পারে সে আসক্ত হয়ে গেছে। কিন্তু এতোক্ষনে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সে সেই আসক্তি থেকে বের হতে পারে না। নিজেকে অপরাধী মনে করে। একসময় সে পরে যায় ভয়াবহ ডিপ্রেশনে।


এদিকে টিকটকের মতো বড় বড় প্রতিষ্ঠান আপনার ডেটা বিক্রি করে ফুলে ফেঁপে ইনকাম করছে। আর এদিকে আপনি ডিপ্রেশনে একটা প্রাণযুক্ত মুর্তিতে পরিণত হচ্ছেন।


৩০ মে ২০২৪, বৃহস্পতিবার

লেখাঃ মোহাম্মদ আব্দুল আউয়াল

Comments

Popular posts from this blog

The Reality of Telepathy: Science or Myth?

Telepathy, the supposed ability to communicate thoughts or emotions without using any known human senses or physical interaction, has fascinated humanity for centuries. From ancient myths to modern science fiction, the idea of mind-to-mind communication has captured our imagination. But is telepathy real, or is it merely a fantasy? The History of Telepathy Telepathy first gained widespread attention in the 19th century with the rise of Spiritualism and parapsychology. People claimed to experience mental communication, often between close friends or family members, leading to the belief that there might be a hidden mental connection between individuals. As interest grew, so did the desire to scientifically prove its existence. Scientific Studies Over the years, many experiments have been conducted to test the possibility of telepathy. One of the earliest was carried out by J.B. Rhine at Duke University in the 1930s, where he used cards with symbols to see if a "sender" could t...

তাহলে লেখাপড়া করাটা কি একটা লস ইনভেস্টমেন্ট?

ফেজবুকে কিছুদিন ধরে একটা পোষ্ট দেখে জানতে পারলাম, ফুড ব্লগার, ইউটিউবার, টিকটকারাই এখন মাসে লাখ টাকা ইনকাম করছে। আর এদিকে লাখ লাখ টাকা খরচ করে পড়াশুনা করে শেষমেশ ২০-৩০ হাজার টাকা বেতনের চাকরি করছে। সব মিলিয়ে পড়াশুনাটাকে একটা ফালতু ইনভেস্টমেন্ট বলে মনে হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা মনে করছে, এতো কষ্ট করে ব্রেন খাটিয়ে পড়াশুনা করার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেই তো হয়। মাসে লাখ লাখ টাকা। এমনকি সেটা আবার বিনা পরিশ্রমে। কোথাও ঘুড়তে গেলেন, ভিডিও করে ছেরে দিলেন, প্রচুর ভিউ, প্রচুর টাকা। কোন কিছু খেলেন, ভিডিও বানালেন, ইউটিউবে আপলোড করলেন, প্রচুর ভিউ, প্রচুর ইনকাম। কিন্তু আমরা যেটা ভাবছি, সেটা আদৌ সম্ভব না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেলেই যে আপনি লাখ লাখ টাকা ঘড়ে বসেই ইনকাম করে ফেলবেন তা কিন্তু মোটেই না। আমরা যখন ইউটিউব বা ফেজবুকে স্ক্রল করি, তখন আমরা শুধুমাত্র ভাইরাল কন্টেন্টগুলাই দেখতে পাই, আমরা কেবলই প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটরদেরই দেখতে পাই। কিন্তু এসব ভাইরাল কন্টেন্ট বাদেও আরো অনেক কোটি কোটি কন্টেন্ট আছে, যেগুলা ভাইরাল না। সেগুলা আমাদের নিউজ ফিডে আসেই না। স্ক্রল করে আমরা শুধু ভাইরালটাই দেখতে...